শঠিবাড়ীর আবাসিক হোটেলে ‘ডিবি’ পরিচয়ধারী ব্যক্তির মরদেহ উদ্ধার-নিহতে বাড়ি হরিপুর উপজেলা
তাজিরুল ইসলাম,ঠাকুরগাঁও:
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ধারী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শঠিবাড়ী এলাকায় অবস্থিত ‘শঠিবাড়ী গেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেলে গত ২৫ নভেম্বর থেকে মো. সাইদুর রহমান নামের এক ব্যক্তি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।
হোটেল কর্মচারীরা জানান, বুধবার দীর্ঘ সময় ধরে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হলে তারা জানালা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করেন। এ সময় তাকে কক্ষের ভেতরে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. সাইদুর রহমান (প্রায় ৬০) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভেটনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম পেসগার আলী এবং মাতার নাম নেজজান আলী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার প্রকৃত পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026