টাঙ্গাইল লৌহজং নদীর পাড়ে ছামনা (৫০) নামের এক নারীর গলা কাটা লা/শ উদ্ধার
মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলায় অবস্থিত পশ্চিম আকুর টাকুর পাড়া(শহীদ মারুফ স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন) লৌহজং নদীর পাড়ে একটি নারীর লাশ পাওয়া গিয়েছে, নিহতের পরিবারের কাছ থেকে জানা যায়,গত রাত ৬/৩/২০২৬ইং তারিখ ৮:৪৫ মিনিট ছামনা নামক নারী কে শাওন নামক এক ব্যক্তি মুঠো ফোনে কল দিয়ে বাড়ির বাহিরে নিয়ে যায় তারপর থেকেই ছামনা বেগম নিখোঁজ রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি পরের দিন ৭/৩/২০২৬ইং তারিখ সকাল ৮:০০ ঘটিকার সময় এলাকাবাসী লৌহজং নদীর পাড়ে ছামনার গলা কাটা লাশ দেখতে পায়। তারপর এলাকাবাসী দ্রুত টাঙ্গাইল সদর মডেল থানায় খবর দেন,
কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে এসে লাস্টটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেন।
পরিবারের লোকজনের দাবি ওই শাওন নামের ব্যক্তি ছামনাকে গতরাতে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে শাওন নামের ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত।
পরিবার ও এলাকাবাসীর দাবী ছামনার হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026