দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ফেনীতে শিল্পপতি মইনুল আহসান শামিমের উদ্যোগে ৩০ পরিবারে সেলাই মেশিন, ১টি হুইল চেয়ার এবং ১টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 07 মার্চ, 2026 1 বার পঠিত
ফেনীতে শিল্পপতি মইনুল আহসান শামিমের উদ্যোগে ৩০ পরিবারে সেলাই মেশিন, ১টি হুইল চেয়ার এবং ১টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়

মোঃ ফেরদৌস আলম জহির খান, ফেনী:

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কর্মহীন ও অসহায় পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট শিল্পপতি খন্দকার মইনুল আহসান শামিমের ব্যক্তিগত উদ্যোগে আজ ০৩/০৩/২০২৬ ইং সকালে ১০নং ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের ৩০ জন নারীর হাতে একটি করে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এসময় একটি নতুন ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব আলমগীর সিদ্দীকি, ওয়াহিদুর রহমান মেমোরিয়ার একাডেমির প্রিন্সিপাল জনাব আব্দুল মান্নান লাভলু এবং ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালে উদ্যোক্তারা জানান, কেবল সাময়িক সাহায্য নয়, বরং দরিদ্র পরিবারগুলো যাতে ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারে সেই লক্ষ্যেই এই সেলাই মেশিনগুলো প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে ৩০টি পরিবার এখন থেকে নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপহার পাওয়া পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জানান, অর্থাভাবে তারা কোনো আয়ের উৎস তৈরি করতে পারছিলেন না। এই সেলাই মেশিন তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। শিল্পপতি খন্দকার মইনুল আহসান শামিমের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তা খন্দকার মইনুল আহসান শামিম জানান, এলাকার মানুষের কল্যাণে এবং দারিদ্র্য বিমোচনে তার এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম