কোম্পানীগঞ্জে মাদরাসায় ঘুমের মধ্যে শিশুর মৃত্যু
মো : ইব্রাহীম সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাদরাসায় ঘুমের মধ্যে আলী হোসেন তাহসিন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলুম একাডেমী মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসিন একই এলাকার পশ্চিম করালিয়া জিয়া নগর গ্রামের কালা কাজীর বাড়ির মো. নুর টিপুর ছেলে। সে মাদরাসাটির হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের প্রায় ৮ দিন পর ছুটি শেষে মাদরাসায় ফিরে আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো হিফজ পড়া শেষে ঘুমিয়ে পড়ে সে।
শুক্রবার ভোররাতে সহপাঠী ও শিক্ষকরা তাকে পড়ার জন্য ডাকলে কোনো সাড়া না পেয়ে মুখে পানি ছিটায়। এরপরও সাড়া না মেলায় তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইমরান হোসাইন বলেন, ঘটনার পর পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং সবকিছু তাদের তত্ত্বাবধানে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026