নোয়াখালীর (কোম্পানীগঞ্জ) উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপন।
মো: ইব্রাহীম সায়েম,কোম্পানীগঞ্জ:
৬ই এপ্রিল (সোমবার) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ নুরুল হাকিম।
জাতীয় প্রতিপাদ্য:
ক্রীড়া হলে পেশা,
পরিবার পাবে ভরসা।
অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়,র্যালি শেষে বক্তারা বলেন,
শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যুব সমাজ খেলাধুলা থেকে হারিয়ে যাচ্ছে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ
গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠমুখী করার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
উক্ত, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপন উপলক্ষে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026