সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা
আবুল হাসনাত রাসেল,রাজধানী :
রাজধানীর উত্তরা বিভাগের উত্তরখান থানাধীন চানপাড়া মুসলিমের টেক এলাকায় মোঃ বাদল মোল্লা এর নির্দেশে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে, আমার প্রানের দেশ পত্রিকার সাংবাদিক আনিছুরজ্জামান খোকন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা ও মারধর করে পালিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক আনিছুরজ্জামান খোকন ও তার পরিবারের লোকজন। ইতিপূর্বে একাধিকবার উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক আনিসুজ্জামান খোকন। দীর্ঘদিন ধরে বাদল মোল্লা ও তার পালিত সন্ত্রাসীরা বার বার হামলা চালিয়ে আসছে, থেমে নেই মোঃ বাদল মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার। বাদল মোল্লা রাস্তার জমি কম দামে কিনে সন্ত্রাসী ভাড়া করে রাস্তা দখল নেয়। বারবার হয়রানির উদ্দেশ্যে বসতবাড়িতে বিভিন্ন খারাপ প্রকৃতি লোকজন পাঠিয়ে হামলা, ভাঙচুর, ও অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়ে যাওয়ার এক পর্যায়ে পরিবারের লোকজনদেরকে মারধর করে পালিয়ে যায়। গত ৫ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক প্রায় সকাল ৯,৩০ঘটিকায় সময় জোরপূর্বক রাস্তা দখলের উদ্দেশ্যে বাদল মোল্লা (৪০) মোঃ আবু সায়েম (৪৩) সোলেইমান শাহ (৪১) মনির (২৪) টিপু (৪৫) সহ কিশোর গ্যাং বাহিনীকে নিয়ে হামলা করে এবং গৃহবন্দী করে অবরুদ্ধ করে রাস্তা দখলের চেষ্টা করে। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে পুলিশকে কল দিলে উত্তরখান থানা পুলিশ উপস্থিতি টের পেয়ে বাদল মোল্লা ও তার সন্ত্রাসী লোকজন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উত্তরখান থানা পুলিশ গৃহবন্দী অবস্থায় সাংবাদিক আনিসুজ্জামান খোকনের পরিবারের লোকজনকে তালা ভেংগে উদ্ধার করে। সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় সাংবাদিক আনিছুরজ্জামান খোকন কে উঠিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনার বিচার চেয়ে ও প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান, ভুক্তভোগী আমার প্রানের দেশ পত্রিকার সাংবাদিক আনিসুজ্জামান খোকন ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026