জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত
মো: ইব্রাহীম সায়েম,কোম্পানীগঞ্জ,নোয়াখালী:
“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মৎস্য অফিসার মো.হারুন-অর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কোস্ট গার্ড নোয়াখালী পেটি অফিসার খলিলুর রহমান,বেগমগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুষ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার প্রমূখ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026