ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পিং অনুষ্ঠিত
হাবিবুর রহমান নাজমুল , রাজনগর (মৌলভীবাজার):
৮ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ ‘ক্যাম্পিং’ অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্মার্ট ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) ফতেপুর ইউনিয়নে চলমান এই বিশেষ ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা সংবাদ-এর প্রতিনিধি আলী আহমদ রিপন এবং দেশ প্রতিদিন-এর সাংবাদিক হাবিবুর রহমান নাজমুল।
পরিদর্শনকালে দেখা যায়, ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অত্যন্ত নিষ্ঠার সাথে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছেন। সাধারণ মানুষ কোন প্রকার হয়রানি ছাড়াই সহজে তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের প্রক্রিয়া সম্পর্কেও জনগণকে এ সময় অবহিত করা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকরা জানান, এই ধরণের বিশেষ ক্যাম্পিংয়ের ফলে গ্রামীণ জনপদের মানুষ ভূমি সংক্রান্ত সেবা নিতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা জানান, সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবং সাধারণ নাগরিকদের ভূমি কর পরিশোধে সচেতন করতেই এই আয়োজন নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026