মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড নবীনগর জামে মসজিদের ওযু খানার “শুভ উদ্বোধন”
মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা :
গত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পার্বত্য এলাকার অভিভাবক ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব শাহজালাল কাজলের তত্ত্বাবধনে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড নবীনগর জামে মসজিদে অজুখানা করে দেওয়া হয়।
অজুখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জনাব শাহজালাল কাজল বলেন যে, আমরা বিগত নির্বাচনে প্রিয় নেতার পক্ষে এই এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজকের এই অজুখানা উদ্বোধন করা হলো এবং আগামীতেও এই এলাকার যেসব প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প রয়েছে আমরা তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।
এছাড়াও এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা মাটিরাঙ্গা পৌর বিএনপি সর্বদা কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন তাই আপনাদের সকলের প্রতি ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
উক্ত অজু খানার শুভ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর এলাকার গণ্যমান্য ও বিশেষ ব্যক্তিবর্গগণ এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026