নিকলীতে পুলিশের বিশেষ অভিযান: ৭৮২ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ রওশন আরা গ্রেফতার
শহিদুল ইসলাম নিকলী,কিশোরগঞ্জ:
১০ এপ্রিল ২০২৬
রোজ শুক্রবার
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুলিশের এক সফল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ রওশন আরা বেগম (৫৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রোমান খানসহ একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নোয়াগাঁও গ্রামের নিজ বসতঘর থেকে রওশন আরাকে আটক করা হয়।
এসময় তল্লাশিকালে তার হেফাজত থেকে ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত রওশন আরা ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
নিকলী থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, আটককৃত রওশন আরা এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ: ১০ এপ্রিল ২০২৬)।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026