জুলাই সনদের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মোঃগোলাম কবির, (জয়পুরহাট):
জুলাই সনদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় শহরের ডক্টর আবুল কাশেম ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জুলাই সনদের রায় বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে এই রায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশ শেষে বিকাল ৫টায় আসরের নামাজ আদায়ের পর একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কবির।আমার বাংলাদেশ পার্টি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সুলতান শামসুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আনোয়ার আনোয়ার হোসেন ও জেলা পর্যায়ের ১১ দলীয় নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026