নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারে ৪৬ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 12 এপ্রিল, 2026
1 বার পঠিত
মো:আরিফুর ইসলাম, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ও নিহত ১০ পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লক্ষ টাক আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, এদিন নিহত পরিবারের প্রক্যেককে ৫ লক্ষ্য টাকা করে ৪০ লক্ষ টাকা এবং আহত ২ পরিবারের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা সহ মোট ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026