বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মো:এরশাদ হোসেন, বগুড়া:
বগুড়া শেরপুরের শালফা এলাকায় ১২ এপ্রিল রবিবার বিকেলে অটো ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ(৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
জানা যায় উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ তার স্ত্রীকে নিয়ে শেরপুরে আশা এনজিওতে কিস্তির টাকা তুলতে যান। কিস্তির টাকা তুলে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে বাড়িতে ফেরার সময় শেরপুর-ধনুট আঞ্চলিক সড়কের শালফা বাজার এলাকায় পৌঁছালে ধুনট থেকে আসা একটি সিএনজির (বগুড়া থ ১১-১৬৭৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানে থাকার সকল যাত্রী ছিটকে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুস সামাদ কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026