খাগড়াছড়িতে, উৎসবমুখর পরিবেশে মাহা সাংগ্রাই ও পানিকেলি উৎসব পালিত হয়
মনির হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পহেলা বৈশাখ ও নববর্ষকে বরণ করার মধ্য দিয়ে, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই ও পানি কেলি উৎসব পালন করা হয়। পানি খেলি উৎসবে যোগ দিয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা ও স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মারমাদের মাহা সাংগ্রাই ও নববর্ষ ১৪৩৩ উপলক্ষে, খাগড়াছড়ি টাউন হলের সামনে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় যোগ দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, ওয়াদুদ ভূইয়া (এমপি) এবং খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা প্রশাসন। উৎসবে আরো অংশগ্রহণ করেন,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেত্রী , জাকিয়া জিন্নাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিঙ্কু চাকমা।শোভাযাত্রা শেষে নববর্ষ ও সাংগ্রাই উপলক্ষে আয়োজিত পানি কেলি অনুষ্ঠানে যোগদান করেন, মাননীয়,ওয়াদুদ ভূইয়া (এমপি) ও সেফালিকা ত্রিপুরা। মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে একে অন্যজনকে পানি দ্বারা ভিজিয়ে পানিকেলি উৎসব পালন করেন। এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার যে নয়টি উপজেলা রয়েছে, দিঘীনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা, ও
সিন্দুকছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে, নববর্ষ উদযাপন, মাহা সাংগ্রাই ও পানি দান উৎসব পালিত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026