নরসিংদীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
মঙ্গলবার, 14 এপ্রিল, 2026
1 বার পঠিত
মোস্তফা মিয়া,নরসিংদী:
নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক–কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন।
সাজসজ্জায় ব্যবহৃত হয়েছিল ঐতিহ্যের প্রতীক ঘুড়ি, পাখি, মাটির সামগ্রী ও রঙিন আলপনার নকশা, যা পুরো মঞ্চকে উৎসবমুখর রূপ দেয়।
অনুষ্ঠানে নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। সবাই বৈশাখের আনন্দ, আন্তরিকতা ও বাঙালি সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। নানা সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
নতুন বছর সবার জীবনে সমৃদ্ধি, শান্তি ও সুখ বয়ে আনবে—এমন শুভকামনায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026