নিকলীতে সংযোগ সেতু নির্মাণের দাবিতে মতবিনিময় সভা ও মাটি-পানি পরীক্ষা সম্পন্ন
শহিদুল ইসলাম নিকলী,কিশোরগঞ্জ:
১৫ এপ্রিল ২০২৬
রোজ সোমবার
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের জাফরাবাদ ও ভবানীপুর গ্রামের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সাইটধার গরুচড়া ঘাট হতে জাফরাবাদ পর্যন্ত একটি সংযোগ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে মতবিনিময় সভা এবং মাটি ও পানির পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে নিকলী উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)-এর কর্মকর্তাবৃন্দের পাশাপাশি ঢাকা থেকে আগত সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন। তারা সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং সেতু নির্মাণের উপযোগিতা যাচাই করতে প্রয়োজনীয় মাটি ও পানির নমুনা সংগ্রহ করেন।
মতবিনিময় সভায় নিকলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাফরাবাদ ও ভবানীপুর গ্রামের মানুষ একটি টেকসই সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত হয়।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে সংযোগ সেতু নির্মাণের জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এলজিইডি কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সকল প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রস্তাবিত এই সংযোগ সেতু বাস্তবায়িত হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026