মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
মোহাম্মদ মঈন উদ্দিন,জগন্নাথপুর, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে ধান কর্তন উৎসবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি নিজে ধান কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে তিনি উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়ে বলেন, এই সরকারের আমলে প্রবাসীদের জমি ও সম্পদ কেউ লুট করতে পারবে না; এমনকি বর্গা দিলেও তা বেদখল হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলায় প্রায় ৪০ হাজার কৃষকের প্রণোদনা প্রয়োজন থাকলেও আপাতত এক হাজার জনকে এই সহায়তা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রিং বাঁধ নির্মাণ করে ফসলি জমি রক্ষা এবং কৃষি কার্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা।সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত , জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ডালিম আহমদ, যুগ্ন আহবায়ক জুভেদ আলী লকন,উপজেলা ছাত্রদলের, আহবায়ক জুবেদ আলী লক্ণ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন, যুগ্ন আহাবেক জাবির আহমেদ, বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আংগুর মিয়া।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মইয়ার হাওরের কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026