কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মো: ইব্রাহীম সায়েম,কোম্পানীগঞ্জ, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার দুইশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে দূরবর্তী ইউনিয়ন সমূহে এই সার ও বীজ ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হবে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। বিতরণকৃত সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনোরঞ্জন রায়,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন,সদস্য সচিব মোঃ আবুল বাসার প্রমূখ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026