ফুসফুসে ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যর আবেদন
মো: সাইফুল ইসলাম, (মাটিরাঙ্গা উপজেলা) :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা, বেলছড়ি ইউনিয়ন ৫নং ওয়ার্ড, ঢাকাইয়া পাড়া নিবাসী মো: সালাউদ্দিন (৫৫), পিতা- মো: আব্দুল খালেক দীর্ঘ কয়েক মাস যাবত ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত করিতেছেন।
তাহার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পেষায় একজন দিনমজুর, সারাজীবনের অর্জিত কিছু সঞ্চয়ের টাকা দিয়ে ঢাকাইয়া পাড়া গ্রামে ভাড়ায় একটি ছোট চা দোকান করে স্ত্রী, পুত্র পরিবার নিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করে আসিতেছিলেন। তাহার একমাত্র ছেলে মো: ফয়সাল (১৩) বছর, খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত।
এলাকাবাসীর দেওয়া তর্থ্যমতে মো: সালাউদ্দিনের সারাজীবনের সঞ্চয়ের অর্জিত টাকা দিয়ে এ স্থানে বসবাস করার জন্য ০.৩০ শতক ভূমি ক্রয় করে তাহাতে স্বপরিবারে বসবাস করেন। তাহার অসুস্থতার কারনে এ জমি হইতে ০.২৬ শতক জমি বিক্রি করেন। তাহার স্থায়ী বা অস্থায়ী কোন সম্পদ নাই। বর্তমানে টাকার অভাবে তাহার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
এলাবাসী দাবী করেন মো: সালাউদ্দিন একজন ভালো মনের মানুষ তাহার সাথে এই এলাকায় কাহারো সঙ্গে কোন বিরোধ নাই। আমরা চাই সর্বস্তরের জনগণ তাহাকে সাহায্য সহযোগিতা করে সু-চিকিৎসার ব্যবস্থা করে দিবেন।
বিশেষ অনুরোধ:- ভুক্তভোগীর মোবাইল নম্বর: 01840259555 (পারসোনাল বিকাশ ও নগদ) এ নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে নগদ অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হইল।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026