নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার
মোস্তফা মিয়া,নরসিংদী :
নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। অদ্য ১৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাত এবং ১৭ এপ্রিল প্রথম প্রহরে (রাত ১২:০০টা–২:০০টা) নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং এডিশনাল এসপি কলিমুল্লাহ। তাঁদের সঙ্গে ছিল জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযান চলাকালে উক্ত স্থানে বেআইনিভাবে মজুদকৃত প্রায় ৯,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে মাধবদীর ভাগিরথপুর এলাকার এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে মোট ৮,৬৭,৫১০ টাকা বিক্রি করা হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকার কারণে অর্থ পরবর্তী কার্যদিবসে জমা দেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়—জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026