দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নরসিংদী জেলা পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 20 এপ্রিল, 2026 1 বার পঠিত
নরসিংদী জেলা পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার

​মোস্তফা মিয়া,নরসিংদী:

 

 

​নরসিংদীর বেলাব, শিবপুর এবং সদর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ২ কেজি গাঁজা এবং ১৭৭ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, নরসিংদী। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন যার ইয়াবা বিক্রির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

১৯ শে এপ্রিল ২০২৬, সকাল ০৭:২৫ ঘটিকায় বেলাব থানার এসআই(নিরস্ত্র)/ মোঃ মাহবুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের চিপাঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে ২ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রবিউল ইসলাম (৩০) এবং হবিগঞ্জের চুনারুঘাটের কাশেম মিয়াকে (৪০) গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকা। এ ঘটনায় বেলাব থানায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বেলাব থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা এবং বিভিন্ন পরোয়ানা মূলে ১০ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই দিন দুপুর ১৪:৫৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ বিলকিস বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি, নরসিংদী। এসআই(নিরস্ত্র)/সাইফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/ ওবায়েদ উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলকিস বেগমের ইয়াবা বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যার প্রেক্ষিতে পুলিশ তাকে চোখে চোখে রাখছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়া গত ১৮ই এপ্রিল, ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে শিবপুর মডেল থানাধীন ধানুয়া এলাকায় অভিযান চালিয়ে শিবপুর কলেজ গেট সংলগ্ন তারা মিয়ার দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম পলাশ (৩৩) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার মোঃ রকিবকে (২৮) গ্রেফতার করা হয়। শিবপুর মডেল থানায় এ বিষয়ে এজাহার দায়ের করা হয়েছে।

নরসিংদী জেলা জানায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম