দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ডিবি পরিচয়ে সিনেমার মতো ট্রাক লুট, ৪৮ ঘণ্টার মধ্যেই টাঙ্গাইলের ধরা ৪ ডাকাত লক্ষ্মীপুরে গ্রেপ্তার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 22 এপ্রিল, 2026 1 বার পঠিত
ডিবি পরিচয়ে সিনেমার মতো ট্রাক লুট, ৪৮ ঘণ্টার মধ্যেই টাঙ্গাইলের ধরা ৪ ডাকাত লক্ষ্মীপুরে গ্রেপ্তার

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ১৪ টন রডসহ ট্রাক লুটের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই টাঙ্গাইলে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ সদস্যের ডাকাত চক্রকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ট্রাক ও মালামাল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আসামিদের লক্ষ্মীপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল সদর থানার আশেকপুর এলাকার মো. ফিরোজ আল মামুন, কলেজপাড়ার জহিরুল ইসলাম রাজিব, দেলদুয়ার থানার মঙ্গলহোড়া গ্রামের মজিবুর রহমান এবং বাউসা এলাকার মো. সাদেকুজ্জামান।
যেভাবে ঘটল ঘটনা:
১৩ এপ্রিল গভীর রাতে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে পার্কিং করা রডবোঝাই একটি মিনি ট্রাককে টার্গেট করে চক্রটি। মাইক্রোবাসে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা চালককে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ করে। পরে ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে ১৪ টন রডসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মামলা হলে জেলা পুলিশের নির্দেশনায় শুরু হয় জোরালো তদন্ত। তথ্য-প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলে অবস্থান শনাক্ত করে পুলিশের বিশেষ দল। পরে টাঙ্গাইল সদর থানা পুলিশের সহযোগিতায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী জানান, ট্রাক ও রডসহ মোট প্রায় ৪০ লাখ ২০ হাজার টাকার সম্পদ লুট হয়েছিল।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ডিবি পরিচয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি চালিয়ে আসছিল। দ্রুত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম