সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মো:মঈন উদ্দিন,সুনামগঞ্জ :
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।জনগণের সেবা নিশ্চিত করুন দুর্নীতিমুক্ত প্রশাসন অফিস সহ প্রতি দপ্তরের দুর্নীতি বিরোধ সতর্কতা এবং জনসেবা নিশ্চিত করতে সরাসরি তদারকি আহ্বান, সমন্মি সেবা সুস্বাস্থ্য সমাজসেবা মহিলা বিষয়ক সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মধ্যে সমন্বয়ন সাধক করে সেবা সহজ সহজতন করা,পৌরসভা আটটি ইউনিয়নে শিক্ষার প্রাথমিক মান উন্নয়ন।
মাদক ও অপরাধী নিয়ন্ত্রণ মাদক নির্মূল এর জিরো টলারে সনীতি গ্রহণ এবং সস্তানিয় সাংবাদিকদের সহযোগিতা কামনা, পিআইসির বিভিন্ন হাওরের বেরিবাদ ও আলখানার পারে সুস গেইটের নিচের আটকে পড়া ডালা সরানো পূর্ব পশ্চিম পাড়ের পাড়ে নিষ্কাশনের নিশ্চিত করা,
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন তার বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে সুস্বাস্থ্য শিক্ষা, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকদের ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবিরফরিদী,রিয়াজ রহমান, হিফজুর রহমানতালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসেন, মুকিম উদ্দিন, মঈন উদ্দিন, জুবায়ের হাসান, সাংবাদিক আলী আসকর ইমন, শাহ জাহান, আব্দুল ওয়াহিদ, সাংবাদিক আলী,হোসেন খান, শাহ ফুজায়েল, তৈয়বুর রহমান, কলি বেগম।
উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, নাঈম মিয়া
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। তারা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সাংবাদিকদের বক্তব্যের জবাবে ইউএনও বলেন, জনগণের কল্যাণে উভয়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় আরও আলোচনা হয় সরকারি সেবা সহজীকরণ, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে।
শেষে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026