খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি রাজনৈতিক প্রতিহিংসার কবলে
সাইফুল ইসলাম (মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি):
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ৫ নং বেলছড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ড বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৬ সালে জনাব, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (এমপি) মহোদয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী হতে অত্র বিদ্যালয়ে পড়া-শুনা করে অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে প্রতিষ্ঠিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়টি হচ্ছে যে, বিদ্যালয়টি গত ১৯ বছর যাবত রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে যাবতীয় উন্নয়ন, শিক্ষা স্বীকৃতি, এমপিও ভুক্ত হওয়ার মত আলোর মুখ থেকে বঞ্চিত হয়েছে।
বিদ্যালয়টির আশে-পাশে ০২ (দুই) কিলোমিটারের মধ্যে সরকারি কোন প্রাথমিক বিদ্যালয়ে নেই। অত্র এলাকার কোমলমতি শিশুদের লেখা পড়া ও ভবিষ্যৎ কালের বিষয়টি চিন্তা ভাবনা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে জনাব, আব্দুল ওয়াদুদ ভূইয়া (এমপি) মহোদয় ২০০৬ সালে প্রায় ৬০ ফুট লম্বা ১৫ ফুট প্রস্থ, ০২ টি বাথরুম টিন সেট বিশিষ্ট স্কুল নির্মাণ করেন।
বর্তমান বিদ্যালয়টির বিভিন্ন স্থানের বেড়া ও টিনের চাল ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়ার দরুন বৃষ্টি কালীন সময়ে বিদ্যালয়টিতে বসে শিক্ষাদান ও গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে বিদ্যালয়টিতে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চেয়ার টেবিল প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় এবং পুরাতন আসবাবপত্র ভেঙে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়াতে শিক্ষার কার্যক্রম ব্যহ্নত হচ্ছে। শিক্ষকদের দাবি এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করতে এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত রাখতে অনতিবিলম্বে বিদ্যালয়টি পূর্ণমেরামতসহ প্রয়োজনীয় আসবাবপত্র একান্তই দরকার যা এলাকার গরিব মেহনতি মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। 9
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026