দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 06 মে, 2026 1 বার পঠিত
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে হানি ট্র্যাপ  চক্রের ৪ সদস্য গ্রেফতার

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

 

মোস্তফা মিয়া, নরসিংদী | ০৬ মে ২০২৬

 

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ এর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই আব্দুস সালাম সহ ডিবির একটি চৌকস টিম সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযানে অংশ নেয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—

১. শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতা: অহিদ মিয়া, সাং–জিনারদী, থানা–পলাশ।

২. স্মৃতি আক্তার (২০), পিতা: মৃত হিরন মিয়া, সাং–হাজীপুর, নরসিংদী সদর।

৩. মোঃ কাইয়ুম (২৫), পিতা: মৃত আরমান মিয়া, সাং–উত্তর বাগহাটা, নরসিংদী সদর।

৪. ফয়সাল মিয়া (৩৪), পিতা: জসিম মিয়া, সাং–খাটেহারা, নরসিংদী সদর।

 

গ্রেফতারকৃত ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অভিযানে তার কাছ থেকে ভিকটিম পারভেজ হাসান ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

 

চক্রের কার্যপদ্ধতি-

দীর্ঘদিন ধরে চক্রটি নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে অপহরণ করত। এরপর শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দিত তারা।

 

পূর্ব অপরাধের তথ্য-

চক্রের সদস্য স্মৃতি আক্তার এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ফয়সাল মিয়া এর বিরুদ্ধে নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ কমপক্ষে ৭টি মামলা রয়েছে।

 

এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-২১, তারিখ: ০৬ মে ২০২৬ খ্রি. রুজু হয়েছে।

 

জেলা পুলিশের ঘোষণা-

জনস্বার্থে অপরাধ দমন ও সাইবার-ভিত্তিক প্রতারণা প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম