দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জয়পুরহাটে প্রথমবারের মতো চালু হলো রিডিং রুম এন্ড ডে-নাইট কেয়ার সেন্টার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 08 মে, 2026 3 বার পঠিত
জয়পুরহাটে প্রথমবারের মতো চালু হলো রিডিং রুম এন্ড ডে-নাইট কেয়ার সেন্টার

 

মোঃ গোলাম কবির,স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)

 

জয়পুরহাটে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনা ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে “রিডিং রুম এন্ড ডে-নাইট কেয়ার সেন্টার, জয়পুরহাট”। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।

প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণি (প্রি-ক্যাডেট) থেকে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে একাডেমিক প্রস্তুতির সুযোগ প্রদান করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রচলিত কোচিং বা প্রাইভেট নির্ভর কার্যক্রম নয়; বরং শিক্ষকের পরিচালনায় একটি মনোযোগী ও নিয়ন্ত্রিত পড়াশোনার পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের সুবিধার্থে মর্নিং, ডে ও ইভিনিং—এই তিনটি শিফটে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও নিয়মিত মনিটরিং, সাপ্তাহিক মূল্যায়ন, পরীক্ষার আগে বিশেষ স্টাডি সাপোর্ট, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ, আইপিএস সুবিধা এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা রাখা হয়েছে।

চাকরি প্রত্যাশীদের জন্যও রয়েছে মাসিক ঘণ্টাভিত্তিক ডেস্ক ভাড়ার সুযোগ। এ কার্যক্রমে ইতোমধ্যে সিট বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির সময়সূচি অনুযায়ী মর্নিং শিফট সকাল ৬টা থেকে ৯টা, ডে শিফট দুপুর ২টা থেকে ৫টা এবং ইভিনিং শিফট সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মোঃ মেজবাউল ইসলাম, বিএসসি (অনার্স), এমএসসি (গণিত), সাবেক সহকারী শিক্ষক (গণিত), জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়। তিনি “গণিত একাডেমি” ও “রিডিং রুম এন্ড ডে-নাইট কেয়ার সেন্টার”-এর প্রতিষ্ঠাতাও।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সাজেদুর রহমান, সাবেক গণিত শিক্ষক, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠানটির অবস্থান থ্রি স্টার মোড়, জামালগঞ্জ রোড, প্রফেসর পাড়া, জয়পুরহাট সদর, জয়পুরহাটে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম