দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মেহেরপুরে বালুবাহী লাটা হাম্বারের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু চালক আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 09 মে, 2026 2 বার পঠিত
মেহেরপুরে বালুবাহী লাটা হাম্বারের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু  চালক আটক

মোঃ সাইদুর বাশার (ক্রাইম রিপোর্টার :

মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী সন্ধানী মোড়ে বালুবাহী একটি লাটা হাম্বার (স্টিয়ারিং) গাড়ির চাপায় সানজিদা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সানজিদা করমদী গ্রামের মোঃ সাজেদুল ইসলামের ছোট মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানজিদা তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে পাশের দোকানে বিস্কুট কিনতে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পলাশী দিক থেকে দ্রুতগতিতে আসা বালুবোঝাই একটি অবৈধ লাটা হাম্বার গাড়ি তাকে চাপা দেয়। এতে শিশুটির মাথা গুরুতরভাবে থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক গাড়িটি আটক করে এবং চালক সাব্বিরকে নিয়ন্ত্রণে নেয়। পরে খবর পেয়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আটক চালককে হেফাজতে নিয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, আটককৃত লাটা হাম্বার গাড়িটির মালিক বামুন্দী এলাকার সামাদ নামের এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী এসব বালুবাহী যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসী অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম