বাজিতপুরে সড়কে ধান শুকানোকে কেন্দ্র করে ভয়াবহ দুর্ঘটনা আহত ২
মোঃ ইব্রাহিম মিয়া, বাজিতপুর ।
কিশোরগঞ্জের বাজিতপুরে, বাজিতপুর-সরারচর রোডের জুম্মাপুরে সড়কের ওপর ধান শুকানোর কারণে একটি সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন । শনিবার দুপুরে জুম্মাপুর মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের ওপর ধান শুকানো হচ্ছিল । ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে । ঘটনার সময় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন । স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে । সচেতন মহল বলছেন, রাস্তার ওপর ধান বা খড় শুকানোর কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে । জনস্বার্থে সড়কের ওপর ধান শুকানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা ।
এ বিষয়ে স্থানীয়দের সকল চালক ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026