টাঙ্গাইল মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন
মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ মে) রাতে টাংগাইল শহরের কাচ্চি ডাইন রেস্তোরাঁয় চার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং অধ্যাপক ড. মো. শাহীন উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “টেকনোলজি থেকে যারা পিছিয়ে পড়বে, তারা পৃথিবী থেকেই পিছিয়ে পড়বে। প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে, তেমনি এর অপব্যবহারও আছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন কেউ সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে না পড়ে।”
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি EDGE প্রোগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026