দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 12 মে, 2026 2 বার পঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির

 

স্টাফ রিপোর্টার রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কর্মকাণ্ডের প্রশংসা করেন।

 

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়ন বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ তৌহিদ হাসান, পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহ মোঃ মাইনুল হোসেন, পরিচালক আহসান হাবীব, পরিচালক মোঃ শাকিলুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, পরিচালক মোঃ গোলাম সাকলাইন, পরিচালক মোঃ মোবাশ্বের আলী, পরিচালক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক মোঃ মাহমুদ হাসান, পরিচালক নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মোঃ সিদ্দিকুর রহমান বাবু

স্টাফ রিপোর্টার রাজশাহী

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম