আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশের ও রহিমা উচ্চ বালিকা বিদ্যালয় এর সামনের রাস্তায় ময়লার বাগাড় । পরিষ্কারের অভাবে দুর্গন্ধ ও রাস্তায় পানি জমে মানুষের চলাচলে অসুবিধা
মোঃ ইব্রাহীম মিয়া, বাজিতপুর ।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশের ও রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে । অপরিষ্কার পরিবেশ, দুর্গন্ধ ও রাস্তায় পানি জমে থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের । এ বিষয়ে স্কুল বা পৌর কর্তৃপক্ষের কোন দৃষ্টি নেই ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের ময়লা-আবর্জনা ফেলা হলেও তা নিয়মিত অপসারণ করা হচ্ছে না । ফলে ময়লার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায় । সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ।
এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন নোংরা পরিবেশ শিশু-কিশোরদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে । দুর্গন্ধের কারণে ক্লাস চলাকালেও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে । এছাড়া রাস্তায় জমে থাকা পানিতে মশার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে ।
একাধিক অভিভাবক জানান, প্রতিদিন সন্তানদের স্কুলে আনা-নেওয়ার সময় তাদের দুর্ভোগ পোহাতে হয় । দ্রুত ময়লা অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন । তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026