দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

উন্নয়নের আড়ালে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ গাংনী পৌরসভা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 16 মে, 2026 2 বার পঠিত
উন্নয়নের আড়ালে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ গাংনী পৌরসভা

 

মোঃ সাইদুর বাশার | ক্রাইম রিপোর্টার

মেহেরপুরের গাংনী পৌরসভা প্রতিষ্ঠার পর দুই দশকের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত নাগরিক উন্নয়ন থেকে এখনো বঞ্চিত পৌরবাসী। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের অঙ্গীকার নিয়ে বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করলেও বাস্তব চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হলেও অধিকাংশ কাজের মান, বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে অসন্তোষ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে কিছু কর্মকর্তা অধিক প্রভাবশালী হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুবাদে প্রধান প্রকৌশলী শামীম রেজা ও সহকারী প্রকৌশলী রাজু আহাম্মেদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল ও কিছু ঠিকাদার প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প—ড্রেন নির্মাণ, সড়ক সংস্কার, মার্কেট উন্নয়ন, কবরস্থান, মসজিদ, ঈদগাহ, মন্দির, শেড নির্মাণ ও জনস্বাস্থ্য খাতের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণসহ একাধিক কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের মান নিয়ন্ত্রণে নেই কার্যকর তদারকি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় অনেক সময় নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে কাজ চলে যায়। বড় বড় উন্নয়ন প্রকল্প কিছু প্রভাবশালী ঠিকাদার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করেন। এতে কাজের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও পৌর এলাকায় দীর্ঘমেয়াদি নগর অবকাঠামো পরিকল্পনার অভাব রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণে সমন্বয়হীনতা এবং সীমানা নির্ধারণ ছাড়াই উন্নয়নকাজ পরিচালনার কারণে নাগরিক ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

বিশেষ করে ২০২৪ সালের ১৫ এপ্রিল গাংনী পৌর মার্কেট এলাকায় পরিচালিত ড্রেন নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, যথাযথ পরিকল্পনা ও সীমানা নির্ধারণ ছাড়াই কাজ পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতে জলাবদ্ধতা ও অবকাঠামোগত জটিলতা আরও বাড়াতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পৌরবাসীর দাবি, গাংনী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম