দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের সমাজে ঠাঁই হবে না — জোনায়েদ সাকি ​

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 16 মে, 2026 1 বার পঠিত
বাঞ্ছারামপুরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের সমাজে ঠাঁই হবে না — জোনায়েদ সাকি  ​

 

​

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) উপজেলার মাওলাগঞ্জ বাজার সংলগ্ন মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

 

​ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক ব্যবসায়ীদের সমাজে কোনো ঠাঁই হবে না। মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। সরকার মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এই মরণব্যাধির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

​নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর যদি কোনো রাজনৈতিক নেতা তার পক্ষে সুপারিশ বা তদবির করেন, তাহলে ওই নেতার বিরুদ্ধেও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকসহ সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে তিনি যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মোঃ মান্নান বলেন, “বাঞ্ছারামপুর ও নবীনগর আমরা একে অপরের প্রতিবেশী ও সাথী। মাদক এমন এক ব্যাধি, যা থেকে সমাজকে মুক্ত করতে হলে শুধু প্রশাসন নয়—মসজিদের ইমাম, শিক্ষক এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​সমাবেশে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “কারো ব্যক্তিগত অন্যায়, ব্যক্তিগত মাদক ব্যবসা কিংবা সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার উপজেলা ও জেলা বিএনপি কোনোভাবেই বরদাশত করবে না।” একই সাথে অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “সমাজ গড়ার কারিগর কিছু শিক্ষকও সরাসরি মাদকের সাথে জড়িয়ে পড়ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়তে হবে।”

​সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য জনাব এম এ খালেক পিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

​দলীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, সাবেক ভিপি মুজিবুর রহমান, সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক ভিপি নাজমুল হুদা এবং থানা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা, উপজেলা এনসিপির সমন্বয়ক মুহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. শামীম শিবলী, ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন এবং ম. ম ইলিয়াস।

​অনুষ্ঠানে স্বাগত ও প্রশাসনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ্ মোঃ আব্দুর রউফ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাছান, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া। বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে উপজেলার সর্বস্তরের জনগণকে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

​উক্ত নাগরিক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বাঞ্ছারামপুর উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার লক্ষ্যে একটি সমন্বিত সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

​

​মোঃ নিজাম উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,

দৈনিক দেশ প্রতিদিন

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম