স্বাস্থ্যসেবায় জাতীয় পর্যায়ে প্রথম জয়পুরহাট জেনারেল হাসপাতাল
মোঃ গোলাম কবির, স্টাফ রিপোর্টার(জয়পুরহাট)
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করেছে জয়পুরহাট। স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং’ (এইচএসএস) সূচকে জেলা ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন অফিস।
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই অর্জন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়াও করোনা টিকাদান কার্যক্রম বাস্তবায়নেও দেশের শীর্ষ অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়দের ভাষ্য, আগের তুলনায় হাসপাতালের সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিয়মিত তদারকি, চিকিৎসকদের আন্তরিকতা এবং স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026