শিরোনামহীন
কুকুরে কামড়ালে দুশ্চিন্তা নয়: জয়পুরহাট জেনারেল হাসপাতালে মিলছে জলাতঙ্কের ফ্রি ভ্যাকসিন
মোঃ গোলাম কবির, স্টাফ রিপোর্টার(জয়পুরহাট)
কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর কামড় বা আঁচড়ে জলাতঙ্কের ঝুঁকি এড়াতে আর দুশ্চিন্তা বা অতিরিক্ত টাকা খরচের প্রয়োজন নেই। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে সকল ধরনের জলাতঙ্কের (Rabies) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি উদ্যোগে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ রয়েছে। কুকুরে কামড়ানো বা জলাতঙ্কের ঝুঁকিতে থাকা যেকোনো রোগী হাসপাতালে এসে এই সেবা গ্রহণ করতে পারবেন।
বিনামূল্যে এই ভ্যাকসিন গ্রহণের জন্য রোগীদের খুব সহজ একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমে হাসপাতালের নির্দিষ্ট কাউন্টার থেকে সরকার নির্ধারিত মূল্যে একটি টিকেট সংগ্রহ করতে হবে। এরপর টিকেটটি নিয়ে হাসপাতালের পুরাতন ভবনের ১০১নং কক্ষে যোগাযোগ করলেই কর্তব্যরত নার্স বা স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করবেন।
জনস্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ জয়পুরহাটের সাধারণ মানুষকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জলাতঙ্কের ঝুঁকি এড়াতে প্রাণীর কামড় বা আঁচড়কে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026