কেন্দুয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ হারুন
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ হারুন।
তিনি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের কৃতী সন্তান এবং আব্দুস সাত্তার তালুকদার মাস্টার ও আলেয়া আক্তারের ছেলে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা পালন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষকতা পেশায় আন্তরিকতা ও সৃজনশীল অবদানের কারণে তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আব্দুল্লাহ হারুনের এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষার মানোন্নয়নে তার এ স্বীকৃতি ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026