সীতাকুণ্ড মছজিদ্দার গুণী সন্তান
আর কে হেলাল সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
শিক্ষাবিদ ডঃ মোহাম্মদ সোলাইমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক এবং ২০১৭ সালে ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (UITS) উপাচার্য হিসেবে নিযুক্ত হয়ে ২০২২ সাল পর্যন্ত সফলতার সাথেই তার দায়িত্ব পালন করেন। সেইসাথে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয় এর ভিজিটিং স্কলার ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতাকালীন শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক’ই ছিলেন না, বরং একজন স্নেহময় অভিভাবক ও মেন্টর হিসেবে বেশ সমাদৃত ছিলেন।
ডঃ মোহাম্মদ সোলাইমান আমেরিকান ফুলব্রাইট ফেলোশিপ ও কমনওয়েলথ স্কলারশিপ সহ আরো অনেকগুলো পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
অধ্যাপক ডঃ মোহাম্মদ সোলাইমান তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অত্যন্ত মার্জিত, ধর্মপরায়ণ এবং নিভৃতচারী একজন মানুষ হিসেবে পরিচিত। একজন সফল শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসক হওয়া সত্ত্বেও উনার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাধারণ এবং আদর্শিক। শুনেছি, তিনি খুব সাদামাটা। উচ্চশিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)-র মত এত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রশাসনিক পদে দায়িত্ব পালন করার পরও তিনি সর্বদা সহজ-সরল, নিরহংকারী জীবনযাপন করেছেন। নিজের পদমর্যাদা কিংবা খ্যাতির অহংকার উনার মধ্যে কখনোই ছিলো না।
তিনি চট্টগ্রামের মূল শহরে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করলেও তিনি তার জন্মভূমি সীতাকুণ্ডকে ভুলে যাননি। গ্রামীণ সমাজ উন্নয়ন, নিজ এলাকার মানুষের কল্যাণ এবং সীতাকুণ্ডের তরুণ সমাজের উচ্চশিক্ষার প্রসারে সবসময় নেপথ্যে থেকে বিভিন্নভাবে অবদান রেখেছেন তিনি। ব্যক্তিগত আলাপচ�
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026