সুনামগঞ্জে শীর্ষ সন্ত্রাসী লেডি কান্তা আটক
আসিফ বিল্লাহ (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ শহরে অপরাধ জগতের সম্রাজ্ঞী কান্তা বেগম (লেডি কান্তা)- কে তার দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। মোবাইলও টাকা ছিনতাই এর অভিযোগের ভিত্তিতে ৩১মে (রবিবার) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি এলাকায় নিজ বাসা থেকে তাদরেকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও একটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুইজন যুবকের অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় এসআই জহিরের নেতৃত্ব মহিলা পুলিশ সদস্যদের উপস্থিতিতে শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে কান্তা ও তাঁর দুই সহযোগীকে আটক করা হয় । আটককৃতরা হলেন- ১. কান্তা বেগম (৩৫), পিতা-মৃত তারা মিয়া, মাতা- সুলতানা বেগম, গ্রাম- হোসেনপুর, ইউনিয়ন গৌরারং, থানা সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। ২. সুবর্ণা আক্তার আখি (২৪), পিতা- হোসেন আলী, স্বামী আব্দুল আজিজ, হাছননগর, সুনামগঞ্জ এবং ৩. জান্নাত আক্তার (১৯), পিতা- আলহাদ মিয়া, মাতা জুবেদা বেগম, লক্ষীপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে লেডি কিলার হিসেবে রাজত্ব করে আসছে কান্তা বেগম কিন্তু প্রতিবাদ করার মতো কেউ ছিলো না। অবশেষে দুই যুবকের অভিযোগ আমলে নিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হানি ট্র্যাপ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, লেডি কান্তা ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। কিন্তু দুই যুবক সাহস করে অভিযোগ দিলে তাদের অভিযোগ আমলে নিয়ে নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করে তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । তিনি আরো বলেন, এসব অপরাধীধের সুনামগঞ্জ শহরে কোনো স্থান হবে না। আমরা চাই বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হউক যেন ভবিষ্যতে কেউ এমন কর্মকান্ড করার দুঃসাহস না পায়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026