জীবননগর এক ডজন মামলার আসামিসহ গ্রেফতার-৩
জীবননগর স্টাফ রিপোর্টার
মোঃ ইন্তাজুল হক:-
চুয়াডাঙ্গা,জীবননগর উপজেলাধীন বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এক ডজন মামলার আসামি ও মহিলা আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেথানা পুলিশ। আজ ২/০৬/ ২০২৬ রোজ মঙ্গলবার ভোরের দিকে তাদেরকে গ্রেফতার করাহয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন >
জীবননগর উপজেলাধীন আন্দুলবাড়িয়া গ্রামের সামসুল হকের ছেলে ডাকাতি মামলাসহ ১ডজন মামলার আসামি সুজাত শেখ (৩৫) ,ও একই এলাকার মৃত হবির ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিল (৫৯)এবং পৌর সভাধীন শহরের হাসপাতাল পাড়ার মৃত সিরাজুল ইসলাম এর স্ত্রী রিনা সুলতানা (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়,
আজ মঙ্গলবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক দল জীবননগর উপ- জেলাধীন বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের কে আজ দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026