ছাতকের হাওর থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
আসিফ বিল্লাহ (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন (৩৫), তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) সকাল প্রায় ১০ঘটিকার দিকে হায়দরপুর হাওরের একটি এলাকায় পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ছাতক থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে কাজ করছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026