দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 03 জুন, 2026 2 বার পঠিত
শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

 

 

 

 

এস.এম.কামরুল হাসান বিপ্লবঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আয়োজিতব্য স্মরণসভাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান আয়োজনের ঠিক আগ মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জারি করা একটি ‘জরুরি নোটিশ’কে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিত ও কৌশলগতভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এ নোটিশ জারি করা হয়েছে।

 

সোমবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্যাডে প্রকাশিত জরুরি নোটিশে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের পূর্বানুমতি ছাড়া বার ভবনের অভ্যন্তরে কিংবা প্রধান ফটকের সামনে কোনো সভা, সেমিনার, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ বা অনুরূপ কর্মসূচি আয়োজন করা যাবে না। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন বা অন্যান্য প্রচারসামগ্রী প্রদর্শনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

এ নোটিশ প্রকাশের পরপরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা এটিকে শহীদ জিয়ার স্মরণসভা বানচালের অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া জাকির বলেন, “প্রতি বছর আমরা যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করে আসছি। কিন্তু এ বছর কর্মসূচির প্রাক্কালে হঠাৎ করে অনুমতির শর্ত আরোপ করা হয়েছে। এতে স্পষ্টভাবে বোঝা যায়, আমাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য রয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।”

 

ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আ. গাফফার বলেন, “বার ভবন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল আইনজীবীর মিলনকেন্দ্র। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণসভা আয়োজন করতে গিয়ে যদি অযৌক্তিক অনুমতির বেড়াজালে আটকে যেতে হয়, তাহলে তা গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

 

এদিকে নোটিশ জারির কারণ এবং এর সঙ্গে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর কর্মসূচির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে আদালত সংশ্লিষ্ট কয়েকজন সিনিয়র আইনজীবী জানিয়েছেন, আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে অতীতেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক বা স্মরণসভামূলক কর্মসূচির ঠিক আগে এ ধরনের নোটিশ জারির নজির খুব একটা দেখা যায়নি।

 

আইনজীবী মহলের একাংশ মনে করছেন, আসন্ন বার নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় চলমান রাজনৈতিক ও পেশাজীবী বিভক্তির প্রতিফলন ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে। ফলে আদালত অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষণা দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে তাদের নির্ধারিত কর্মসূচি যথাসময়ে ও যথাযথ মর্যাদায় পালন করা হবে। কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতার কাছে তারা নতি স্বীকার করবে না বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম