বাহুবলে সেচ পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
নূরুল ইসলাম নুর, হবিগঞ্জ থেকে হবিগঞ্জ জেলার বাহুবলে, জলাশয়ে সেচ পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রবাসী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে| ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ৭নং ভাদেশ^র ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামে|
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আইন উদ্দিন (৫০) দুবাই-এর কর্মস্থল থেকে সম্প্রতি ছুটিতে দেশে আসেন| তিনি দেশে আসার পর নিজ ভিটায় বসতঘরের নির্মাণ কাজ শুরু করেন| নির্মাণাধীন গৃহে পাশের একটি জলাশয় থেকে বৈদ্যতিক সেচ পাম্পের মাধ্যমে পানি ছিটানো হয়| শুক্রবার সকাল ১১টার দিকে আইন উদ্দিন উক্ত পাম্পটি পুনঃস্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন| তাকে বাঁচাতে গিয়ে তার পুত্র রাসেদ মিয়াও (১৮) বিদ্যুৎ স্পষ্ট হন| সাথে সাথে মুমুর্ষ অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট পিতা-পুত্রকে বাহুবল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026