দুস্যুতার প্রস্তুতিকালে ০৩ জন গ্রেফতার ০২টি চাকু০১টি সুইচ গিয়ার,০১টি লোহার রড উদ্ধার
মোহাম্মদ আবু সালেহ:স্টাফ রিপোর্টার
……,……..
নারায়ণগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে ছিনতাইকারী গ্রেফতারের জন্য এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় চাষাড়া এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আমলাপাড়াস্থ এসকে ব্যানার্জী রোড মসজিদ মার্কেট জনৈক লিটন এর মারুফ স্টোর নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মেহেদী (২২), পিতা- মো: সাইদুল , মাতা- মিনা খাতুন, বর্তমান : দেওভোগ নাগবাড়ি, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, স্থায়ী-১ : (পৌরসভা সংলগ্ন), থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী; আসামি ২। পায়েল (২৩), পিতা- সাইফুল ইসলাম, মাতা- পুতুল, স্থায়ী : (কলেজ রোড), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ; আসামি ৩। মো: সৌরভ (২৫), পিতা- মো: সেলিম, মাতা- শিরিন বেগম, স্থায়ী : গ্রাম- দেওভোগ (দেওভোগ নাগবাড়ি), থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাত ১ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তাদের দেহ তল্লাশী করে আসামি ১। মেহেদী (২২) এর ডান হাত হতে ০১টি স্টিলের তৈরী সুইচ গিয়ার, আসামি
২। পায়েল (২৩) এর ডান হাতে ধরা অবস্থায় প্লাস্টিকের বাট যুক্ত ০১টি চাকু, আসামি ৩। মো: সৌরভ (২৫) এর পরিহিত প্যান্টের কোমড়ের ডান পাশে আর্মি রংয়ের প্লাস্টিকের কভার যা বেল্টের সাথে বিশেষ কায়দায় আটকানো উক্ত কভারের ভিতরে ০১টি কালো রংয়ের চাকু উদ্ধার করা হয়। ধৃত আসামিরা পেশাদার অপরাধী। তাদের কোন স্থায়ী ঠিকানা নেই। ধৃত আসামিরা একত্রে দীর্ঘদিন যাবত উক্ত এলাকা দিয়ে আগত পথচারী, যানবাহন, রিক্সা ও মোটরসাইকেল যোগে আসা লোকদের আটকিয়ে অস্ত্র দিয়ে জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করতঃ মালামাল লুন্ঠন করে থাকে। আসামিরা আরো জানায় তারা উক্ত এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। পূর্বের ন্যায় আসামিরা ধৃত হওয়ার দিন দেশীয় অস্ত্র সস্ত্রসহ একত্রিত হয়ে উক্ত স্থানে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত আসামি ও পলাকত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026