দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত নজরদারিতে গ্রাম পুলিশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 09 জুন, 2026 2 বার পঠিত
বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত নজরদারিতে গ্রাম পুলিশ

 

মোঃ আব্দুল মতিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা। মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এবং পুশইনের মতো অপতৎপরতা রুখতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকাজুড়ে গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত এই টহল ও নজরদারি চালাচ্ছেন।
​আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ রুহুল আমিন ও ধরঞ্জী ইউনিয়নের আঃ রাজ্জাক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় তারা সবাই পালা করে এই দায়িত্ব পালন করছেন। দেশের স্বার্থে দিনের চেয়ে রাতের বেলায় বিজিবির সঙ্গে দল বেঁধে সীমান্ত এলাকায় তারা বেশি সক্রিয় থাকেন। স্থানীয় বাসিন্দাদের মতে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া ও পুশইনের চেষ্টা চালিয়ে আসছে। তবে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশের এই যৌথ পাহারার কারণে বিএসএফের এসব অপচেষ্টা সফল হতে পারছে না, যার ফলে সীমান্তবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।
​এদিকে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন সীমান্তবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করছেন। দেশের সীমান্ত রক্ষায় বিজিবি ও গ্রাম পুলিশের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণকেও সচেতন থেকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম