দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে বিজিবির ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, ল্যাপটপ ও সনদ বিতরণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 10 জুন, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে বিজিবির ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, ল্যাপটপ ও সনদ বিতরণ

 

মোঃ আব্দুল মতিন প্রধান

জেলা প্রতিনিধি

 

মাদকমুক্ত সীমান্ত গঠন এবং সীমান্তবর্তী অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ ও সনদপত্র বিতরণ করা হয়। আজ ১০ই জুন (বুধবার) বেলা ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি ক্যাম্প চত্বরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

 

উক্ত ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, এবং আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম, পিএইচডি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কািশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমায়েদুল জাহেদী এবং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কড়িয়া বিওপির কোম্পানি কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণ গ্রহণকারী ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

​আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের হাতে ল্যাপটপ ও সমাপনী সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই ধরনের আধুনিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ অনন্য ভূমিকা পালন করবে। যুবসমাজকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার এই যুগোপযোগী ও মানবিক উদ্যোগের জন্য বক্তারা বিজিবিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম