নারায়ণগঞ্জ মদনপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫
মো:আরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণ হয়ে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদনপুর চাঁনপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে একই পরিবারের ৪জন। তারা হলেন মান্নান, তার স্ত্রী সুলতানা, ছেলে সিয়াম ও মেয়ে মীম। তাদের সকলেরই অবস্থা গুরুত্বর। এছাড়া তাদের পরিবারের বাইরে হযরত আলী নামে একজন দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রতিবেশি অনিক নামে একজন বলেন, মান্নান আমাদের পাশের দোকানদার ছিলো। আমরা একসাথেই ব্যবসা করি। সকালে তার বাসায় আগুন লাগার খবর শুনে গিয়ে দেখি সকলেরই অবস্থা গুরুতর। পরে তাদেরকে কিভাবে হাসপাতালে নিয়ে এসেছি। শুনেছি গ্যাস থেকে এই ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ৫ জনের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকী চারজনের মধ্যে মান্নানের ৩০ ভাগ, সুলতানা ৯০ ভাগ, সিয়াম ৭৭ ভাগ ও মীম ৪১ ভাগ দগ্ধ হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026