জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ক্রাইম রিপোর্টার শামসুর রহমান তালুকদার জাবেদ সিলেট:-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নংকলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে দু, পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, তেলিকোনা গ্রামের সুনু মিয়া ও আসাদ মিয়ার লোকজনের মধ্যে মাসআলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
১২জুন২০২৬ইং রোজ শুক্রবার তেলিকোনা মসজিদের জুমার নামাজের পূর্বে ইমাম সাহেব এর দেওয়া মাসআলাকে কেন্দ্র করে সুনু মিয়া ও আসাদ মিয়ার লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয় এরই সূত্র ধরে শনিবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
বিশেষ করে, দীর্ঘায়িত সময়ের তুমুল সংঘর্ষের মধ্যে অত্র এলাকার কিছু লোকজন শালিসি ব্যক্তিত্বজন উভয় পক্ষের সংঘর্ষ প্রতিরোধ করার চেষ্টা করেন।
পক্ষ দ্বয় শেষ পর্যায়ে,
আহতদের কে সুনামগঞ্জ জেলার, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নাই।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি সংঘর্ষের খবর পেয়ে,জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026