তীব্র গরমে পাঁচবিবিতে দীর্ঘ ১২ ঘণ্টা বিদ্যুৎ বিপর্যয় চরম দুর্ভোগে হাজারো মানুষ
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র গরমের মাঝে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আজ ১৪ই মার্চ (রবিবার)সকাল ৯টা থেকে শুরু করে রাত ৯টা পার হলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বসন্তের এই তপ্ত আবহাওয়ার মাঝে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট ছোট শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা । গরমে ঘরের ভেতর টিকতে না পেরে অতিষ্ঠ মানুষ বাসা বাড়ি ছেড়ে বাইরে রাস্তায় ও গাছের নিচে অবস্থান নিয়েছেন।
পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায় চার নম্বর ফিডারের আওতাধীন দিনভর বিদ্যুৎ না থাকায় পাগলা বাজার এলাকার ডুগর পাড়া, মুগর ঝাঞ্জইর, ছোট সিরতা, বড় সিরতা, কাঁকড়া পিংলু, শিমল গাড়ি এবং বারোকান্দি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে সুপেয় পানির সংকট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে দীর্ঘ ১২ ঘন্টা সময় বিদ্যুৎ বন্ধ থাকার কারণ জানতে নন্দীগ্রাম অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিশিয়াল সিদ্ধান্ত অনুযায়ী চার নম্বর ফিডারের লাইনের পাশে থাকা গাছ কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে গাছ কাটা শেষে বিকেলে যখন লাইনে পুনরায় সংযোগ দেওয়া হয়, তখন কারিগরি জটিলতা দেখা দেয়। লাইনে কোনো যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে সাবস্টেশনের সার্কিট বক্স বিদ্যুৎ ধরে রাখতে পারছে না এবং বারবার ট্রিপ করছে। কর্তৃপক্ষ দ্রুত ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সচল করার চেষ্টা করছেন বলে জানালেও, দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তারা পরিকল্পিত কাজের নামে এভাবে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে দুর্ভোগে না ফেলে অতি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026