পেশাদারিত্বকে নিরপেক্ষ রাখতে সরকারি দল ক্ষমতায় থেকেও রাজনীতি থেকে অব্যাহতি ছাত্রলীগ নেতার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিরপেক্ষ সাংবাদিকতা, সামাজিক ও মানবিক কাজগুলো অরাজনৈতিক ভাবে নিজের পেশাদারিত্ব কে শতভাগ প্রাধান্য দিতে গিয়ে স্বেচ্ছায় রাজনৈতিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলেন নরসিংদী সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক, তিনি নরসিংদী জেলাধীন সদর উপজেলার সাটিরপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে তিনি নরসিংদী সদর পৌরসভার ৩নং ওয়ার্ড
বানিয়াছল এলাকায় বসবাস করেন, পেশায় তিনি একজন সাংবাদিক, নিউজ চ্যানেল N24 মাল্টিমিডিয়া, ও সাপ্তাহিক নরসিংদীবাসী সহ স্থানীয় পত্রিকায় তিনি কাজ করেন। বানিয়াছল ও বৌয়াকুড় গ্রাম নিয়ে নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি স্বাধীনতার পর থেকে এমপি পাড়া নামে খ্যাত, যা নরসিংদীর বুঁকে গুরত্বপূর্ণ একটি জনপ্রিয় জায়গা। এখানে বিএনপি ক্ষমতায় থাকাকালীন চারবারের সংসদ সদস্য ছিলেন নরসিংদী সদর আসনের সাবেক এমপি মরহুম সামসুদ্দীন আহমেদ এছাক, সংরক্ষিত এমপি রোকেয়া আহমেদ লাকী, জাতীয় পার্টির এমপি মরহুম মেজর সামসুল হুদা বাচ্চু, আওয়ামীলীগের আমলে ৪বারের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃকর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক দায়িত্ব পালন করেছেন। আজিজুল হক বলেন উল্লেখিত এলাকার নাগরিক ও সন্তান হিসেবে বিগত সময়ে রাজনৈতিক মিছিল, মিটিং, সমাবেসে সাংবাদিক হিসেবে যোগদান করতে হয়েছ সংবাদ সংগ্রহ করার জন্য। এলাকার ভৌগোলিক পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের ডাকে সাড়া দিতে হয়েছে। দীর্ঘ ১যুগ ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলাম। এই ১যুগে বহু সভা, মিছিল, সেমিনার করা হয়েছে, তবে নিজের নীতি, আদর্শ, মানবিকতা, মানুষের পাশে থাকা থেকে একচুল পরিমাণ ও সরে জাইনি আমি। রাজনৈতিক অজ্ঞনে থেকেও বছরের পর পার করেছি নানা সামাজিক ও মানবিক কাজ। সারা পৃথিবীতে যখন করোনা ছড়িয়েছে তখন মহামারী করোনা ভাইরাস সংক্রমণ সারাদেশে বাড়ার কারণে সরকার যখন দেশে লকডাউন ঘোষণা করেন তখন মানবিকতায় নরসিংদী সংগঠন ও নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এর পক্ষ থেকে জীবন ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে বিনামূল্যে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিয়েছি। বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতাল গুলোতে সামাজিক সংগঠন এর পক্ষ থেকে রোগীদের মাঝে খাবার বিতরণ করেছি। ২০২২ সালে নরসিংদী থানা ছাত্রলীগের কমিটি হলে ঐ কমিটিতে আজিজুল হক কে সহ-সভাপতি তাকে না জানিয়েই নির্বাচন করা হয়েছে, এতে তিনি মারাত্মক রাগে ক্ষোভে ফেঁটে পড়েন। দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন আজিজুল। দলে মূল্যায়ণ না পেয়েও কাউকে বুঝতে দেননি তিনি, এতে তিনি তাদের সাথে একটু দূরত্ব ঘটিয়ে চলেছেন।
সিনিয়রদের অবমূল্যায়ণ ও অপরদিকে নিজের পেশাদারিত্ব সাংবাদিকতা পেশাকে নিরপেক্ষ রাখার জন্য, ৭”ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৪র্থবারের মতো পূণরায় বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে নিজের নিরপেক্ষ সাংবাদিকতা করার জন্য, পেশাদারিত্ব কে গুরুত্ব দেওয়ার জন্য, সাংবাদিক হিসেবে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার কারণে ২৫’শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দলীয় পদ হইতে স্বেচ্ছায় তিনি অব্যাহতি নিয়েছেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে নানা কৌতুহল ও উদ্বেগ জন্মেছে। অব্যাহতির বিষয়ে সাংবাদিকগণ জানতে চাইকে এই বিষয়ে আজিজুল হক দৈনিক দেশ প্রতিদিন কে বলেন আমার বাবা একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহচর, নরসিংদী সদরের সাবেক এমপি, মুসলেহ উদ্দিন ভূঁইয়ার সহচর ছিলেন, মুক্তিযুদ্ধের সনদ তিনি গ্রহণ না করলেও ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, আমি আমার বাবার সততার রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার বাবা বলতেন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তিনি কখনো দেশের অর্থ পাচার, লুটপাট, ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সাথে প্রতারণা, মানুষের উপর জুলুম অত্যাচার, নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তিনি কখনো ক্ষমতার লোভ ও ভোগের রাজনীতি করেন নাই। আমি আমার বাবাকে দেখেই অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছিলাম। অত্যান্ত দুঃখের বিষয় হল এই রাজনীতি করতে গিয়ে মহান পেশা, সমাজের দর্পন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকতার মাঝে বাজে প্রভাব পড়ে, যারা কারণে আমি নিরপেক্ষ সংবাদ প্রচার করতে পারছিলাম না বার বার বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। এমতবস্থায় আমি দেখেছিলাম তৎকালীন আওয়ামীলীগ ব্যাতিত অন্য কোনো দলের কর্মসূচি ও প্রোগ্রাম দৃশ্যমান চোখে পড়ত না। সারা বছর আওয়ামীলীগের প্রোগ্রামেই কভারেজ করতে হতো, তবে সাংবাদিকতা নিরপেক্ষ কলম চালাতে পারতাম না কারণ রাজনৈতিক পদবী ছিল। এরপর সিদ্ধান্ত গ্রহন করলাম রাজনৈতিক পদে থেকে হাইব্রিডদের যন্ত্রণা সহ্যকরার চেয়ে পদত্যাগ বা অব্যাহতি নিয়ে নিজের পেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাই ভালো। এরপর দলীয় পদ হইতে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন অব্যাহতি নেই। আজিজুল হক বলেন পেশাগত জীবন ও ছাত্র জীবনে কখনো-কোথাও এই রাজনীতির পরিচয় ব্যবহার করে কোনো সুযোগ, সুবিদা নেইনি, সবসময় সাংবাদিকতাকে প্রাধান্য দিয়েছি। ব্যাক্তিগত ও পরিবারের সিদ্ধান্তে গত ২২-০২-২৪ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী সদর থানার সহ-সভাপতি স্বীয় পদ হইতে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। সেই সাথে দূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল, পদ পদবি ও রাজনীতিতে সম্পৃক্ত হবোনা মর্মে ঘোষণা দিচ্ছি। তিনিও আরও বলেন উল্লেখিত এই অব্যাহতি পত্রটি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, (DGFI) এনএসআই, (NSI) ডিএসবি, (DSB) সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ নরসিংদীকে অবগত করেছি। আজিজুল হক এর এই অব্যাহতির বিষয়ে স্থানীয় এলাকাবাসী দেশ প্রতিদিন কে আরও বলেন আজিজুল এই সমাজের একজন সেবক সে আমাদের এলাকার প্রতিটি মানুষের বিপদে-আপদে সে এগিয়ে যায়। সে সামাজিক কাজ করুক, সাংবাদিকতার মাধ্যমে জনগণের কল্যান বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026