মুক্তিপণ দিয়েও ফিরল না রাফি: ৯ দিন পর চুয়াডাঙ্গার মাঠে মিলল শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন লাশ
জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
নিখোঁজ হওয়ার দীর্ঘ ৯ দিন পর অবশেষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চিলভলকি গ্রামের তরুণ রাফি সর্দারের (২০) বীভৎস লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গার কুতুবপুর মাঠ থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়। অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হলেও শেষ পর্যন্ত রাফিকে জীবিত উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিহত রাফি আলমডাঙ্গার চিলাভালকি গ্রামের প্রবাসী আকতার সর্দারের একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে কল করে রাফিকে ডেকে নেয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের পরপরই অপহরণকারীরা রাফির পরিবারের কাছে প্রথমে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে দরকষাকষির একপর্যায়ে তারা দাবিকৃত টাকার পরিমাণ কমিয়ে ৮ লাখ টাকা নির্ধারণ করে।
রাফির বাবা বিদেশে থাকায় তার পরিবারের নারী সদস্যরা চরম অসহায়ত্বের মধ্যে পড়েন। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আকুতি নিয়ে তারা কখনো ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ, আবার কখনো আলমডাঙ্গা থানায় দিনের পর দিন ও রাতের পর রাত দৌড়াদৌড়ি করেন। কিন্তু দীর্ঘ ৯ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন রাফিকে জীবিত উদ্ধার বা অপহরণকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়।
অবশেষে গতকাল শুক্রবার রাতে কুতুবপুর মাঠে রাফির লাশের সন্ধান মেলে। চিলভলকি ও কুতুবপুর এলাকার সাধারণ মানুষ মাঠে তার শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন ও বীভৎস মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। একমাত্র ছেলেকে হারিয়ে রাফির পরিবার ও এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026